Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে আদাখেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৯:০২

আদাখেতে পড়ে থাকা কবিরাজের মরদেহ।

নীলফামারী: নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের দোলারপাড় নামক স্থান থেকে কমল চন্দ্র রায় (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে ওই এলাকার একটি আদাখেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত কমল চন্দ্র কচুকাটার বন্দরপাড়া গ্রামের বীরেন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় একজন কবিরাজ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কমল চন্দ্র শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরে সকালে স্থানীয় লোকজন আদাখেতের নালায় তার মরদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি মাটিতে উপুড় হয়ে শোয়া ছিল। নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছিল। তদন্তসাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর