Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভৈরব নদে নিখোঁজের ৩০ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ জুলাই ২০২৬ ২২:৩৭ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ ২২:৪০

গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণা

যশোর: জেলার ভৈরব নদে  নিখোঁজের ৩০ ঘণ্টা পর গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণার (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার নওয়াপাড়া ‘ভৈরব ব্রীজ’ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফাতেমা আক্তার বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং ঢাকার মীরপুরের রবিউল আলম খানের স্ত্রী।

এর আগে শুক্রবার দুপুর ১টার দিকে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে গোসলে নেমে নিখোঁজ হন বর্ণা।

নওয়াপড়া নৌ-পুলিশের অফিসার ইনর্চাজ রনজিত কুমার জানান, শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া ভৈরব নদীর ব্রিজের ওপারে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করলে স্থানীয়দের সহযোগীতায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় উদ্ধারের পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত দুই দিন ধরে নিখোঁজের পর স্থানীয় নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেন। এমনকি স্থানীয় জেলেরাও নদীতে জাল ফেলে তল্লাশি করে না পেয়েও দ্বিতীয় দিনের মতো তল্লাশি শেষ করে। এরমধ্যে সন্ধ্যায় বর্ণার মৃতদেহটির খোঁজ মিলেছে।’

এদিকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে বর্ণার এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর