Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গারো যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৭:০৫

নিহত অন্তর ম্রং।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে যাওয়ার চৌদ্দ ঘণ্টা পর অন্তর ম্রং (১৮) নামের এক গারো যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার গাছাবাড়ি এলাকার হাওদা বিল থেকে গারো যুবকের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

এর আগে, শনিবার (১৮ জুলাই) বিকেলে কাজ শেষে গোসল করতে গিয়ে ব্রিজ থেকে লাফ দেওয়ার পর পানিতে ডুবে নিখোঁজ হয় অন্তর ম্রং।

অন্তর ম্রং গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, অন্তর ম্রং ও তার দুই বন্ধু আন্তনী রেমা এবং অগ্নি ম্রং মিলে হাওদা বিলে গোসল করতে যায়। সেখানে গিয়ে তারা জলকেলিতে মেতে ওঠে। এক পর্যায়ে হাওদা বিলের মধ্যখানে ব্রিজের ওপর থেকে তারা পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় দুই যুবক পানিতে সাঁতার কেটে পাড়ে উঠলেও অন্তর ম্রং পানিতে ডুবে যায়। প্রথমে ওই দুই যুবক পরে গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

বিজ্ঞাপন

রোববার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে সকাল নয়টার দিকে ওই গারো যুবকের মরদেহ উদ্ধার করে।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার জানান, মধুপুর স্টেশনে ডুবুরি দল না থাকায় শনিবার উদ্ধার কাজে অংশ নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে জেলা থেকে ডুবুরি দল এনে রোববার সকালে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, যুবকের মরদেহ ডুবুরি দলের সদস্যদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর