Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে সাপের কামড়ে প্রাণ হারালেন গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ১৮:৩৮

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: জেলার কাজিপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে মমতা খাতুন (৪৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের রাজবাড়ি গ্রামে নিজ বাড়ির গোয়ালঘরে এ ঘটনা ঘটে।

নিহত মমতা খাতুন ওই গ্রামের মৃত আবু সাইদের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় গোয়ালঘরে গরু তুলতে যান মমতা। ঘরের আলো জ্বালানোর জন্য সুইচ অন করতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। ঘটনার পর স্বজনরা প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাত ৮টার দিকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিজ্ঞাপন

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাতে ধুনট এলাকায় তার মৃত্যু হয়।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল বলেন, ‘হাসপাতালে আনার পর রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল। অবস্থার গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর