Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় স্বামী বিশ্বকাপ দেখতে যাওয়ার সুযোগে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ২১:৩২ | আপডেট: ২১ জুলাই ২০২৬ ২৩:৫৯

সাঘাটা থানা।

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাঘাটা থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সাঘাটা থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত আতিকুর রহমান মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী গৃহবধূ জানান, খেলা দেখতে তার স্বামী রাতে বাড়ির বাইরে যান। এই সুযোগে আতিকুর রহমান ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আতিকুর রহমানের সঙ্গে সরাসরি ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, ‘ঘটনার সত্যতা যাচাইয়ে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর