Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিঠামইনে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৭:৩২

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: জেলার মিঠামইন উপজেলায় পুকুরে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই দুই শিশুরা হলো— খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনের পুকুরপাড়ে দুই ভাই-বোন খেলছিল। এক পর্যায়ে ছোট বোন সাফা পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করতে পানিতে নামে বড় ভাই রিফাত। এ সময় দুইজনই পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর