Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১৪:৪২

পানিতে ডুবে মারা যাওয়া শিক্ষার্থী ফাহিম।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মধুমতি নদী থেকে ঢাকার গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী নাফিস আশরাফের (২১) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।

ওই শিক্ষার্থী দুইদিন আগে রাতের বেলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহটি নিহতের পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর