Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১৭:৫৭ | আপডেট: ১ আগস্ট ২০২৬ ১৮:০০

কক্সবাজারে প্যারাসেইলিং করছেন পর্যটক

কক্সবাজার: জেলার দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে তারা ৯ বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। সৌভিক ও তার বন্ধুরা হোটেল ওয়ান ভিউ প্যারাডাইসে উঠেছিলেন। পরে দুপুরে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে ছিটকে পড়ে সেখানেই পানিতে ডুবে তার মৃত্যু হয়।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, ‘দুপুর ২টা ১০ মিনিটে সৌভিককে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর