Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১৮:২১

গ্রেফতার দুই মাদকব্যবসায়ী মোঃ ফারুক হোসেন ও মোঃ আজমত আলী

রাজবাড়ী: জেলার সদর উপজেলা থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকা থেকে একটি সিএনজিসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের রহম মালিথার ছেলে মো. ফারুক হোসেন (৪২) ও সিরাজনগর গ্রামের উজির মালিথার ছেলে মো. আজমত আলী (৩৫)।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে থানার এসআই সোয়েবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। এ সময় একটি সিএনজি ও সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফারুক ও আজমতকে গ্রেফতার করা হয়। আসামিদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর