Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৭:৩১

প্রতীকী ছবি।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ (৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদ শাকচর এলাকার কাচারিবাগ মোড়ের মুদি ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে হামিদসহ দুই শিশু গোসল ও সাঁতার কাটার জন্য বাতাসে পূর্ণ টিউব নিয়ে বাড়ির পাশের পুকুরে নামে। তারা প্রতিদিনই ওই পুকুরে টিউবে ভেসে গোসল করত ও সাঁতার শিখত।

বিজ্ঞাপন

গোসল শেষে অন্য শিশুটি পানি থেকে উঠে আসলেও হামিদ উঠে আসেনি। পরবর্তীতে দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে হামিদের নিথর দেহ ভেসে ওঠে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, ‘স্কুল থেকে ফিরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।’

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, ‘পানিতে ডোবা এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর