Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরের ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ আগস্ট ২০২৬ ০৯:২৫

নিহত শ্রমিকের মরদেহ।

নাটোর: জেলার লালপুরে অ্যাম্বুলেন্স-ব্যাটারিচালিত অটো ভ্যান ও স্যালো ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির মধ্যে ত্রিমুখী সংঘর্ষে মো. ইয়ারুল (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) ভোরে ঈশ্বরদী টু বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়ারুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) ভোরে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে ইয়ারুলসহ কয়েকজন ২জন শ্রমিক পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান লাগানোর কাজে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে ভ্যানটি নবীনগর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী অভিমুখে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স পিছন দিক থেকে অটোভ্যানটিকে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি স্যালো ইঞ্জিন চালিত কুত্তা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইয়ারুলের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাবু (৪০) ও সাজদার (৫০)-কে উদ্ধার করে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ইয়ারুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর