Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৪:৫৯

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: জেলার তাড়াশ উপজেলায় বাসের ধাক্কায় জসিম উদ্দিন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের বাসিন্দা। তিনি মৃত শামসুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, সকালে খালকুলা বাজারের আশা হোটেলের সামনের অংশ দিয়ে রাস্তা জসিম উদ্দিন ফোনে কথা বলতে বলতে পার হচ্ছিলেন। ঠিক তখনই দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসের চাকায় পিষ্ট হয়ে তার শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়।

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর