Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ৩৯৫৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ১৮:২৮

প্রতীকী ছবি

খুলনা: মহানগরীতে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

শনিবার (৮ আগস্ট) সকালে মহানগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হলেন— বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের খোকন মিয়ার ছেলে নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মো. শফিকের মেয়ে মারিয়াম (২০) এবং আব্দুল্লার স্ত্রী আয়শা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা সদর থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে উল্লিখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর