Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় জয় ঢালী হত্যা: ১৩ জনের নাম উল্লেখ করে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১২:০০

রূপসা থানা, খুলনা। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুজনীমহল গ্রামে জয় ঢালী (২৭) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা অতিক্রম হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাতে নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার রাতে দুজনীমহল গ্রামের ‘শহীদের মোড়’ নামক স্থানে জয় ঢালীর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, ঘটনার মূল রহস্য ও মোটিভ উদ্ধারে কাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর