Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৬:২৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১৭:৩০

হোটেল সৌদিয়া।

কক্সবাজার: কক্সবাজার শহরের অ্যান্ডারসন রোডের একটি আবাসিক হোটেল থেকে মো. হানিফ (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের অ্যান্ডারসন রোডের হোটেল সৌদিয়ার তৃতীয় তলার ১৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. হানিফ সিকান্দার কাজীর ছেলে। তার স্থানীয় ঠিকানা ঢাকার মিরপুর বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, রোববার রাত ১১টার দিকে সর্বশেষ খাবার খেতে নিজের কক্ষ থেকে বের হন হানিফ। এরপর সোমবার দুপুর ১২টার দিকে হোটেলের এক স্টাফ তার কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর