Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী দাদার বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ২০:৩৮

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১ বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী তালাকপ্রাপ্ত তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দাদার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

অভিযুক্ত শাহাদৎ হোসেন (৪০) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে। ভুক্তভোগী তরুণী তাঁর প্রতিবেশী বলে জানা গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে শাহাদৎ হোসেন ভুক্তভোগী তরুণীকে তাঁর শয়নকক্ষে নিয়ে যান। সেখানে কাপড় দিয়ে মুখ চেপে ধরে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর চলে যাওয়ার সময় অভিযুক্ত বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। পরে শারীরিকভাবে সুস্থ হয়ে ভুক্তভোগী তাঁর মাকে বিষয়টি জানান। ওই রাতেই বিচার চেয়ে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রেকর্ড করে।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছেন। ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর