Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৭:৫৬

গ্রেফতার। প্রতীকী ছবি।

নোয়াখালী: নোয়াখালীতে জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন. এম. নাসিরুদ্দিন।

পুলিশ জানায়, মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানায় মোট ২৬টি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নিয়মিত মামলায় চারজন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনটি নিয়মিত মামলা করা হয়েছে।

এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও ২৩ জনকে সাজা ও জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে অভিযানে ২৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিন বলেন, ‘মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদকব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে কার্যক্রম চলমান থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর