Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ০৮:৫৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ ১৬:৫৭

প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি।

মুন্সিগঞ্জ: স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার হতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির মেয়ে তানী দীপাবলি জেলা প্রশাসনের কাছে তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে জেলা প্রশাসনের ক্ষমতাবলে তার আবেদন মঞ্জুর করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি মুক্ত থাকবেন। তবে তার সঙ্গে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বলয়। বৃহস্পতিবার ভোরে পুলিশের নিরাপত্তায় প্রিজনভ্যানে জেল থেকে বের হন তিনি। রওনা হন রাজধানী ঢাকার কলাবাগানের উদ্দেশ্যে।

বিজ্ঞাপন

দিপু মনি পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন, মুক্তির পর ঢাকার কলাবাগানে যাবেন দীপু মনি। সেখানে তার স্বামীর মরদেহ থাকবে। সে বাড়িতেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল।

পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পরে ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় দীপু মনিকে। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর