Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ২১:৪৯

মরদেহ। প্রতীকী ছবি।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্র এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে তার আরও দুই বন্ধু।

শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার অনেক পর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর ও নওপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে অজ্ঞাত বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ওই যুবক নিয়ত হন। আহত হয় আরও দুইজন।

পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে এবং ঘাতক বাসটি পালিয়ে গেছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই মো. মামুন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছি। ভাঙ্গা হাসপাতাল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই মুহূর্তে তাদের নাম-ঠিকানা বা পরিচয় জানা যায়নি।’

বিজ্ঞাপন

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর