Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর ডেমরায় রিকশা উলটে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ২৩:১১ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৯:৩২

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় নিজের ব্যাটারিচালিত রিকশা উলটে সুরুজ আলী (৬৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

রোববার (২৯মার্চ) দুপুর সন্ধ্যা ৬টার দিকে কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সুরুজ আলীর ছেলে আলমাছ হোসেন জানান, তাদের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার কৃষ্ণপত্তি গ্রামে। বর্তমানে ডেমরা কোনাপাড়া চিশতিয়া রোড এলাকায়। তার বাবা ব্যাটারিচালিত রিকশা চালাতেন।

আলমাছ আরও জানান, সন্ধ্যার দিকে রিকশা নিয়ে বের হয়েছিলেন। কিছুক্ষণ পর খবর পান বাঁশেরপুল এলাকায় রিকশা উলটে তার বাবা আহত হয়েছেন। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ সময় রিকশায় কোনো যাত্রী ছিল না।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর