Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তাঁতীবাজারে পিকআপ ভ্যান চাপায় রিকশার যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২০:১৯

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশার যাত্রী মুসলিম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তাঁতী বাজার মোড়ে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় মুসলিম মিয়াকে পথচারী ও স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত ব্যক্তির ভাগিনা মো. আলআমিন জানান, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে রাজেন্দ্রপুরে তাদের বাড়ি। বাসাতেই থাকতেন তিনি। গত কয়েকদিন আগে মেয়ের ঘরের ১৯ মাসের নাতি পুরান ঢাকার নিবেদিতা হাসপাতালে ভর্তি হয়। আজকে হাসপাতাল থেকে তারা ছাড়া পায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মেয়ে সোনিয়া তার ১৯ মাসের ছেলে হাসানকে নিয়ে অটোরিকশায় করে কেরানীগঞ্জের বাসায় যাচ্ছিলেন। তাঁতীবাজার মোড়ে আসলে পিছন থেকে একটি পিকআপ ভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মুসলিম মিয়া রিকশা থেকে নিচ পড়ে গেলে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পথচারীরা তাকে দ্রুত ন্যাশনাল মেডিকেলে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। তবে মেয়ে সোনিয়া ও নাতি হাসান ভালো আছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর