Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ড. ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৬:৪৭

ঢাকা: গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে চতুর্থ তলায় পুরাতন অফিসে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ২০১১ সালের মে মাসে দায়িত্ব ছাড়ার পর গতকাল (৫ এপ্রিল) প্রথমবারের মতো তিনি গ্রামীণ ব্যাংকের অফিস পরিদর্শন করে তার পুরাতন অফিসে কিছুক্ষণ সময় কাটান।

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল বিজয়ের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা জানিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণ ব্যাংক।

গতকাল রোববার (৫ এপ্রিল) রাজধানীর মিরপুরে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যাংকটির সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর