Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার পরিচারিকার অসুস্থ ভাতিজিকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের পরিচারিকা ফাতেমা বেগমের ভাইয়ের মেয়ে সীমাকে (৩২) দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের পর এক প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বিষয়টি অবগত হওয়ার পর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। বর্তমানে ওই মা ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া নবজাতকটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজের পরিচালককে আগে থেকেই বলা আছে কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হলে আমাদেরকে জানাতে। যাতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় এনে সঠিক সেবা নিশ্চিত করা সম্ভব হয়।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী ঢামেকে চিকিৎসাধীন তার নিজ এলাকার আরও দুই রোগীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং যথাযথ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রীর এই পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং উপ-পরিচালক ডা. আশরাফুল আলমসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর