Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালবাগে গুলিবিদ্ধ রাফি মারা গেছে

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৮:৪৫ | আপডেট: ২০ মে ২০২৬ ২০:২৪

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর লালবাগ শহীদনগরে দুর্বৃত্তদের গুলিতে আহত রাফি হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২০মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এর আগে ১৪ মে রাতে শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে গুলিতে আহত হন তিনি।

রাফির ভগ্নিপতি আব্দুস সাত্তার ফরাজি জানান, ডান পাঁজরে একটি গুলি বিদ্ধ হয়েছিল তার। প্রথম থেকেই তার অবস্থা গুরুতর ছিল। ঘটনার দিনই তাকে আইসিইউয়ে নেওয়া হয়। সেখানেই এক সপ্তাহ ভর্তি ছিলেন। সবশেষ আজ সকালে রাফি মারা যান।

ঘটনার দিন আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. সজিব জানান, ওই এলাকারই কয়েকজন যুবক সজিবকে একা পেয়ে জিজ্ঞেস করে, শাহিন নামে একজনকে তিনি দেখেছেন কি না। দেখেননি জানাতেই তারা সজিবকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সজিব সেখান থেকে চলে গিয়ে রাফিকে তার বাসা থেকে ডেকে আনেন। এর পর তারা দু’জন ওই যুবককদের কাছে যাওয়া মাত্রই ইমন নামে একজন পিস্তল বের করে গুলি করে দেয়। ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও কয়েকজন ছিল।

বিজ্ঞাপন

আহত রাফির বাবার নাম মো. তাইজুদ্দিন। তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে। তার মা মোমেনা বেগম জানান, রাফি টি-শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করেন। তিসি বিবাহিত ছিলেন। মেহেরজা নামে মাত্র এক মাস বয়সী একটি মেয়ে রয়েছে তার।

এ বিষয়ে লালবাগ ধানার উপ পরিদর্শক (এসআই) সুমন বসাক বলেন, ‘গত ১৪ মে পুর্বশত্রুতার জেরে রাফি হোসেন (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছিল। আজ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। এই ঘটনায় নিহতের স্বজনরা একটি মামলা করেন। সাহাবুদ্দিন ও রেজাউল নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

এ ছাড়া, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর