Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালবাগে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ২২:৪৩ | আপডেট: ১৫ মে ২০২৬ ০০:৩৬

হাসপাতালে গুলিবিদ্ধ মো. রাফি হোসেন।

ঢাকা: রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেরিবাধে এই ঘটনা ঘটে।

আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব জানান, ওই এলাকার ইমনসহ কয়েকজন যুবক বন্ধু শাহিনকে খুঁজতে থাকে। শাহিনকে দেখেছি কি না জিজ্ঞাসা করলে দেখেননি বলতেই তারা আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে সজিব রাফিকে তার বাসা থেকে ডেকে আনেন। এরপর তারা দুজন ওই যুবককদের কাছে যাওয়া মাত্রই ইমন পিস্তল বের করে রাফির ডান পাজরে গুলি করে পালিয়ে যায়। এসময় ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিনসহ আরও ৮-৯ জন ছিল। এরপর তিনি রাফিকে হাসপাতালে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

আহত রাফির মা মোমেনা বেগম জানান, রাফির বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি ইমন আমার ছেলেকে গুলি করেছে। কেন গুলি করেছে এখনও জানতে পারি নাই। রাফি টি শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করে। তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে। রাফির বাবার নাম তাইজুদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘ওই যুবকের ডান পাজরে গুলিবিদ্ধ হয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর