Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালবাগে বুলডোজারচাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ২২:৩১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর লালবাগ বেড়িবাঁধে বুলডোজারের চাপায় অজ্ঞাত (৬০) এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে লালবাগ বেড়িবাঁধের ঘোড়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। এর পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সন্ধ্যার দিকে ওই নারী লালবাগ বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিল। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই নারী ভিক্ষুক প্রকৃতির ছিল। তিনি ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর