Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ২১:০৭

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন। ফাইল ছবি

ঢাকা: সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কফিল উদ্দিন আর নেই।

রোববার (৩১ মে) ভারতের দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

কফিল উদ্দিন হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কফিল উদ্দিনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর