Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসি লাগানোর সময় ৬ তলা থেকে পড়ে ১ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২২:২১

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে বাসায় এসি লাগানোর সময় ৬ তলা থেকে পড়ে শামীম হোসেন সাজু (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি নিউ কনফিডেন্স রেফ্রিজারেশন দোকনের মালিক ছিলেন।

রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালে ঘটনাটি ঘটে। দেখতে পেয়ে দোকান কর্মচারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজুর বাড়ি মুন্সিগঞ্জ মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায়। বর্তমানে কেরানীগঞ্জ চুনকুঠিয়া এলাকায় থাকতেন।

হাসপাতালে দোকান কর্মচারী মো. মামুন জানান, পুরানা পল্টনে নিউ কনফিডেন্স রেফ্রিজারেশন নামে দোকনের মালিক শামীম হোসেন সাজু। সকালে দোকান মালিক সাজুসহ কয়েকজন যায় বাটা সিগন্যালে একটি বাসায় যান এসি লাগানোর জন্য। ছয় তলা বাসার বাইরের দিকে এসি লাগানোর সময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য নিউমার্কেট থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর