Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাতে সড়ক দুর্ঘটনায় আহত, ভোরে ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৫:৫৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির ধাক্কায় নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মার যান তিনি।

বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে ওয়ানস্টপ সিএনজি পাম্পের সামনের প্রধান সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত নজরুল ইসলামের ছোট ভাই হাবিবুর রহমান জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলজর পশ্চিম আলিপুর গ্রামে। বাবার নাম মৃত আব্দুল জব্বার। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন নজরুল। ২০ বছর সৌদি আরবে ছিলেন তিনি। দেড় বছর আগে বাংলাদেশে আসেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত তিনদিন মামলা সংক্রান্ত বিষয়ে ঢাকায় আসে তার ভাই নজরুল। লালবাগে তার ভাগ্নির বাসায় ওঠেন। রাতে বিমানবন্দর এলাকায় যান একটি কাজে। সেখানে রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উত্তরার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য বিমানবন্দর থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর