Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৩ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৪:৫৪

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৬৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বুধবার (৮ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ৫১টি ট্রাক, ৫২টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ৪২৫টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৮টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি, ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ১০টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৮টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪৫৭টি গাড়ি ডাম্পিং ও ২৫২টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর