Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালশীতে পানিবন্দি ৫ হাজার মানুষের মানবেতর জীবনযাপন, সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ২০:৩৬ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ২৩:০১

সড়ক অবরোধ করেছেন পানিবন্দি কালশীর বাসিন্দারা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর কালশীতে বৃষ্টির পানিতে ঘরবাড়ি তলিয়ে বুক সমান পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় ৫ হাজার মানুষ। সেইসঙ্গে ৪ দিন ধরে বিদ্যুৎ না থাকায় সড়ক অবরোধ করেছেন তারা।

রোববার (১৩ জুলাই) বিকেলে কালশীর বেগুন টিলা, নতুন ক্যাম্প ও বিহারি কলোনি এলাকার মানুষ কালশী থেকে মিরপুর ডিওএইচএস- এর সড়ক অবরোধ করেন ভুক্তভোগীরা।

সরেজমিনে দেখা যায়, ঘরবাড়ি প্রায় বুক সমান পানিতে তলিয়ে গেছে। ফলে সড়কের মাঝে আইল্যান্ডে এসে সন্তান ও স্ত্রীকে নিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে। এমনকি, গবাদিপশুও নিরাপদ আশ্রয়ের জন্য প্রধান সড়কের আইল্যান্ডে ঠাই হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য আজ বিকেলে ভুক্তভোগী এই সাধারন মানুষেরা পানিবন্দি জীবন থেকে মুক্তি ও বিদ্যুৎ এর দাবিতে সড়ক অবরোধ করেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা সারাবাংলাকে বলেন, স্ত্রী-সন্তান নিয়ে মানবতর জীবন পার করছি। কেউ খোঁজ নিচ্ছে না। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছি। আমরা অতিষ্ট হয়ে এখন সড়ক অবরোধ করেছি। দ্রুত আমাদের দাবি মেনে নিতে হবে।

পানিবন্দি এই মানুষদের সমন্বয়কারী নিয়াজ আহমেদ খান সারাবাংলাকে বলেন, ‘চারদিন ধরে ৫ হাজার মানুষ পানিবন্দি জীবন যাপন করছে। ঘরে ঘুমানোর কোনো সুযোগ নাই। কারো কাছে কোনো খাবার নাই। কিন্তু কেউ পর্যাপ্ত সহায়তা করছে না। আবার চারদিন ধরে বিদ্যুৎও নাই। আমাদের দাবি কোনো রাজনৈতিক দলের কাছে নয়। আমরা দ্রুত সরকারের কাছে এই সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।’

এবিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বসির বলেন, ‘ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় লোকজন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক আটকে দিয়েছিল। এখন সেটি সচল করা হয়েছে। প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন।’

মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রান তালুকদার বলেন, ‘বিকেলে পল্লবীর কালশি মোড় অবরোধ করে স্থানীয়রা। তাদের মূল দাবি পানি নিরসন। অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের পুলিশ সদস্যরা তাদেরকে সড়ক থেকে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছে।’

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর