Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ১৭:৪৮ | আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৯:৩৫

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিচে কাটা পড়ে তন্ময় বর্মন (৩১) নামের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় খিলগাঁও পুলিশ ফাঁড়ির সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী পথচারী মো. শাহিন জানান, সকালে খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনে চলন্ত ট্রেন থেকে নামার সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে যায় ওই যুবক। ট্রেনের নিচে কাটা পরে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত তন্ময়ের ফুফাতো বোন স্বর্না বর্মন জানান, তাদের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার এলাকায়। বাবার তাপস বর্মন। তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজি (আইএআরটি)-এর অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্স করছিলেন। সকালে কোচিং করার উদ্দেশে ঢাকায় আসছিলেন। পরে খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আহত হয়। এরপর ঢাকা মেডিকেলে গিয়ে তন্ময়ের মরদেহ দেখতে পাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর