ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৭১৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বুধবার (২২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩৪টি বাস, দুইটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪৪টি বাস, ১৪টি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২০০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬৩টি বাস, তিনটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ৪৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮০টি বাস, ৩৯টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২৯৯ টি মামলা হয়েছে।’
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭৩টি বাস, পাঁচটি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫৬টি বাস, ১২টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি, ২২৩টি মোটরসাইকেলসহ মোট ৩৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭৯টি বাস, ২০টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ৪৪৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯৫টি বাস, পাঁচটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ৩৪৭টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৫৮৭টি গাড়ি ডাম্পিং ও ৩২৮টি গাড়ি রেকার করা হয়েছে।