Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শান্তিনগর ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ২১:০৫

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর শান্তিনগরে ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স হবে (৫০) বছর।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে পল্টন থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজ আক্তার জানান, খবর পেয়ে শান্তিনগর ফ্লাইওভার ব্রিজের নিচে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর।

তিনি জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর বলা যাবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর