ঢাকা: রাজধানীর শাহবাগ ও বাড্ডা এলাকা থেকে অজ্ঞাত দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স হবে আনুমানিক (৫০) ও (৩৫) বছর।
বুধবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হল সংলগ্ন ফুটওভার ব্রিজের পাশ থেকে এক অজ্ঞাত (৩৫) ও বিকেল ৩টার দিকে ও বাড্ডা গুদারাঘাট লেকপাড় থেকে আরেক অজ্ঞাত (৫০) মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, বিকেল ৩টার দিকে কবি সুফিয়া কামাল হলের বিপরীত ফুটওভার ব্রিজের পাশে মৃত অবস্থায় পরে ছিল অজ্ঞাত ওই পুরুষ। পরে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পরে ঘটনাস্থলে গিয়ে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এসআই আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। নিয়মিত মাদক সেবন করতেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।
অপরদিকে বাড্ডা থানার এসআই মো. হাফিজুর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে বাড্ডা গুদারাঘাট লেকপাড় এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।