Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লেক পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গৃহায়ন প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ২২:৪০

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

ঢাকা: রাজধানীর লেক পুনরুদ্ধার ও এর সৌন্দর্য ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর একটি বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বারিধারা-গুলশান লেক পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

গৃহায়ন প্রতিমন্ত্রী জানান, গুলশান লেককে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে এবং এটি সফল হলে একই মডেলে উত্তরা ও মিরপুরসহ রাজধানীর অন্যান্য সব লেকে কাজ শুরু করা হবে।

প্রকল্পের কর্মপরিকল্পনা তুলে ধরে আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), হাউজিং অথরিটি ও অন্যান্য সংস্থার সাথে আলোচনা ও বৈঠক করে ইতঃপূর্বে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।’ আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

উন্নয়ন কাজের স্বচ্ছতা ও সামগ্রিক পরিস্থিতির বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে লুটপাট ও অস্বচ্ছতার কারণে কোনো কাজ বাস্তবায়ন হয়নি, তবে এবার নিজেরা সরাসরি যুক্ত থেকে কাজের ফলাফল নিশ্চিত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গত পাঁচ মাসে নতুন করে কোনো খাল দখলের ঘটনা ঘটেনি এবং দখল রোধে সরকার সম্পূর্ণ সজাগ রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর