Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর কলাবাগানে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১৪:৪৭

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর কলাবাগান ক্রিসেন্ট রোডের একটি হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামের এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কলাবাগান ক্রিসেন্ট রোডের ৫ তলা ভবনের নিচতলার হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকালে খবর পেয়ে ৭২ নম্বর ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তিনি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, পিংকির গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে। বাবার নাম প্রফুল্ল বিশ্বাস। সে আনোয়ার খান মর্ডানের নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে তিনজন থাকত। বাকি দু’জন ছুটিতে গ্রামের বাড়িতে আছে। সকালে ওই হোস্টেলের মালিক নয়ন মিয়া থানায় খবর দেয়।

সারাবাংলা /এসএসআর/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর