Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই মাসে ডিএমপির ৯৩০৭টি মামলা নিষ্পত্তি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৫:০৫

ডিএমপি’র লোগো। ফাইল ছবি।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে সদ্য বিদায়ী জুলাই মাসে ৫ হাজার ৮৯০টি ফৌজদারি ও ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

ডিএমপির বিজ্ঞ আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, গত জুলাই মাসে ডিএমপির মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক সর্বমোট ৫ হাজার ৮৯০টি মামলা নিষ্পত্তি করা হয়। তন্মধ্যে ধৃত আসামির সংখ্যা ১০ হাজার ৪৩৭ জন এবং কারাদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ৬ হাজার ৮৬১ জন, অর্থদণ্ডের পরিমাণ ২৩ লক্ষ ৪৬ হাজার ১২০ টাকা এবং নিলাম/বাজেয়াপ্তের পরিমাণ ২ লক্ষ ৫৮ হাজার ২৩০ টাকা। জুলাই মাসে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মহানগরে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ এবং ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৩৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘন করায় জুলাই মাসে সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর অধীনে দায়েরকৃত মামলার সংখ্যা ১ হাজার ৩৪০টি। তন্মধ্যে আসামির সংখ্যা ১ হাজার ৩৪০ জন, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩ হাজার ৪১৭টি। আদায়কৃত অর্থদণ্ডের পরিমাণ ৮ লক্ষ ২ হাজার ৭০০ টাকা।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর