Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯২টি মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৬:২১

ডিএমপি’র লোগো। ফাইল ছবি।

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৯২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রোববার (২ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে নয়টি বাস, দুইটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, পাঁচটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, নয়টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, একটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ১৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, চারটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২২২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে আটটি বাস, ১১টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৫৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, দুইটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৪৫১টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর