ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার (৩ আগস্ট) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃতরা হলেন—মো. আবরার ফাহাদ (১৮), মো. ইহাম (১৯), মো. জীম (১৯), মো. তুষার (১৮), মো. ইমন (২৭), মো. জিহাদ (১৯), মো. জীবন (২২), মাহবুব আলী (২৬), শহিদুর রহমান (৫০), ফয়সাল হোসেন (২৩), শাওন হোসেন (২৬), মো. সুমন (২৩), রাজিব হোসেন (২২), মো. নয়ন (২৫), মো. মানিক (২৬), মো. রনি (২৯), স্বপন আহমেদ (৩২), মেহেদী হাসান (২৬), রাসিদ মোল্লা (৩৫), মো. সায়মুন (২৪), আলভী হাসান (২৩), আবদিল আহমেদ শুভ (২০), আশরাফুল হোসেন (২৫), জসিম উদ্দিন (৩৫) ও মো. রাজিব (২০)।