ঢাকা: রাজধানীর গোড়ান, খিলগাঁও ও মালিবাগ এলাকায় ত্রাস সৃষ্টিকারী আন্ডারওয়ার্ল্ডের জিসান গ্রুপের তিন সক্রিয় সদস্যকে তিনটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩ আগস্ট) র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোড়ান, খিলগাঁও ও মালিবাগ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জিসান গ্রুপের তিন সক্রিয় সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।’