Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১১:৪০ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ১৯:০৪

ডিএমপি’র লোগো। ফাইল ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৭১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫০ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৪ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৫ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৮ জন, গোয়েন্দা বিভাগ কৃর্তৃক তিনজন এবং সিটিটিসি কর্তৃক একজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইলফোন, দুইটি গ্যাস লাইটার, ছয়টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, পাঁচটি ককটেল সদৃশ বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর