Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢামেকে কিশোরীর মরদেহ ফেলে পালিয়েছেন ২ ব্যক্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৪:৫২ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ ১৫:৫৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢামেক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়েছেন দুই ব্যক্তি। ওই কিশোরীর গলায় ও হাতে কালো দাগ রয়েছে। তার বয়স আনুমানিক ১৬ বছর।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ওই দুই ব্যক্তি। এরপর টিকিট আনতে গিয়ে তারা পালিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারী, পুলিশ ও চিকিৎসকেরা জানান, বেলা ১১টার দিকে দুই ব্যক্তি অটোরিকশাযোগে ওই কিশোরীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর তাকে ট্রলিতে তোলার পর রোগীর জন্য হাসপাতালের টিকিট করার কথা বলে তারা পালিয়ে যান।

হাসপাতালের ট্রলিম্যান অনেকক্ষণ অপেক্ষার পরও ওই ব্যক্তিদের খোঁজ না পাওয়ায় মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা দুই ব্যক্তির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ওই কিশোরীর গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

সারাবাংলা /এসএসআর/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর