ঢাকা: মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলসহ চারজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-২। মোহাম্মদপুর থানার কাটাসুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারের সময় তাদের থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছে র্যাব।