Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজও ঢাকার বাতাস মাঝারি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

ঢাকা: আন্তর্জাতিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সর্বশেষ সূচক অনুযায়ী বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

সোমবার ( ১৭ আগস্ট ) দুপুরের তথ্যানুযায়ী বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকা রয়েছে ২০ নম্বর স্থানে।

সূচকের পরিমাপ অনুযায়ী কোনো শহরের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে সেখানকার বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসকে মাঝারি বা সহনীয় ধরা হয়।

অন্যদিকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয় ১০১ থেকে ১৫০ স্কোরকে। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া সূচকের স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে বিবেচিত হয়। সেই মানদণ্ডে ঢাকার বর্তমান দূষণ স্কোর ৭৯, যার অর্থ ঢাকার বাতাসের মান এখন মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। শীর্ষ স্থানে থাকা দুবাইয়ের দূষণ স্কোর ১৭৬, যা বাতাসের অস্বাস্থ্যকর অবস্থানকে নির্দেশ করে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

বিজ্ঞাপন

 

 

সারাবাংলা/ এফএন/ এএ
বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর