Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ঢাকার বাতাস মাঝারি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১০:৪৪

ঢাকা: জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিনদিন বেড়েই চলেছে। এমন একটি পরিস্থিতিতে ৩৯০ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকার একদম শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়ার শহর কুচিং। বাতাসের এই ভয়াবহ মান সেখানকার নাগরিকদের জন্য দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে বায়ুমান স্কোর ৭৯ নিয়ে এই তালিকার ১৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের এই মান মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়।

সোমবার (৩১ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের বা আইকিউএয়ারের সূচক থেকে এই তথ্য জানা গেছে। আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী মালয়েশিয়ার কুচিং শহরের ঠিক পরের অবস্থানেই রয়েছে ভারতের দিল্লি শহর, যার বায়ুমান স্কোর ২৪০। বাতাসের এই অবস্থানকে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এর ঠিক পরের অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েতসিটি, কাতারের দোহা, বাহরাইনের রাজধানী ও বৃহত্তম শহর মানামা এবং ইন্দোনেশিয়ার বৃহত্তম শহর জাকার্তার মতো শহরগুলো, যা দূষণের সূচকে ওপরের দিকে রয়েছে।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বায়ুর বিভিন্ন স্তরের তারতম্য নির্ধারিত হয়ে থাকে। এই সূচকের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। এছাড়া স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। অন্যদিকে ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়ে থাকে। পাশাপাশি স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয় এবং স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তাকে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর কোনো কারণে ৩০১-এর বেশি হলে তা চরম দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস মাঝারি
৩১ আগস্ট ২০২৬ ১০:৪৪

আরো

সম্পর্কিত খবর