Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ‘এস-ড্রাইভ’, সিএমপিতে গ্রেফতার আরও ৪৬

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ২২:৩৮

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অপারেশন ‘এস-ড্রাইভ’ চলাকালীন ষষ্ঠ দিনে ৩০ ছিনতাইকারীসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত নগরীতে ১৬টি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিএমপি কর্মকর্তারা জানান, অপারেশন এস ড্রাইভে শনিবার দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছিনতাইকারী ৩০ জন, মাদক ব্যবসায়ী ৩ জন, জুয়াড়ি দুজন ও কিশোর গ্যাংয়ের ১১ সদস্য রয়েছে। গ্রেফতারদের আদালতে চালান দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ সারাবাংলাকে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর