Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে পাকিস্তানি পণ্যকে বাংলাদেশি বলে বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২২:৩৭

চট্টগ্রামে পাকিস্তানি পণ্যকে বাংলাদেশি বলে বিক্রি। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: পোশাকে পাকিস্তানি ব্র্যান্ড হুবহু লেখা আছে, কিন্তু মুখে বলছে বাংলাদেশি ব্র্যান্ড। আবার কিছু পণ্য আছে, যেখানে পাকিস্তানি বা বাংলাদেশি কোনোটাই উল্লেখ নেই। কিন্তু বিক্রি করা হচ্ছে বিদেশি বলে। মূল্যও উল্লেখ করছে না। পাকিস্তানি আগানূর, সাদাবাহার ব্র্যান্ডের নাম উল্লেখ করা আছে। কিন্তু মুখে বলছে, বাংলাদেশি। কিন্তু বাংলাদেশি কোথাও উল্লেখ নেই। এভাবে পণ্যে নানা অসঙ্গতি ধরা পড়েছে বিভিন্ন শো-রুমে।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরের ফিনলে সাউথ সিটিতে অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এ সব চিত্র ধরা পড়ে। এ অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘মেড ইন ইউএই লেখা বোরকা। আসলে মেড ইন ইউএইর কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। সাধারণ ভোক্তার কাছে মেড ইন সৌদি আরব, মেড ইন ইরান বলে বিক্রির করে দেওয়ার সম্ভাবনা আছে। খোলা মার্কেট থেকে লুঙ্গি এনে খাদিঘর ব্র্যান্ডের পণ্য হিসেবে বিক্রি করছে। আমরা তাদের সতর্ক করেছি। যেখানে অঙ্গতি পাচ্ছি সেখানে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর