Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৭:৫৮

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে লালদিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা। তিনি লালদিঘির পাড় এলাকার রাধিকাস কিচেন নামে একটি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে জানা যায়, রামহরি বৈষ্ণব লালদিঘির পাড় এলাকায় খাবারের দোকানের কর্মচারী ছিলেন। সোমবার দুপুর দেড়টার দিকে দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা লাগানোর সময় তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দীন বলেন, ‘লালদিঘির পাড় এলাকায় পতাকা টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর