Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থী

চবি করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ২২:৪৫

সাপের কামড়ে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাপের কামড়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার (৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল সংলগ্ন সড়কে টিউশন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। সাপে কাটার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা।

আহত শিক্ষার্থীর নাম আশরাফুল। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, টিউশন করে ফেরার পথে খালেদা জিয়া হলসংলগ্ন সড়কে আশরাফুলকে একটি বিষধর সাপ কামড় দেয়। সাপে কাটার পর তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম থাকলেও পূর্ণাঙ্গ চিকিৎসার সব সুবিধা নেই। তাই সেখানে তাকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক ডোজ অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, ‘টিউশন থেকে ফেরার পর খালেদা জিয়া হলের কাছে এক শিক্ষার্থীকে সাপে কামড় দিয়েছে। তারপর দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক ডোজ অ্যান্টিভেনম দেওয়া হয়।’

বর্তমানে ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ভর্তি রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর